,

বাংলাদেশ ব্যাংকসহ দেশের ২শ’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশো’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হাফনিয়াম নামক হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠানগুলো থেকে তথ্যও হাতিয়ে নিয়েছে এই সাইবার গোষ্ঠী। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়।

বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, ২০০’র বেশি প্রতিষ্ঠানের সার্ভারের মধ্যে হাফনিয়াম-এর অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এই প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে গৃহীত সরকারের উদ্যোগগুলোর উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করে।

‘হাফনিয়াম’ একটি সাইবার গুপ্তচরবৃত্তি গোষ্ঠী, যা কখনও কখনও বড় ধরনের হুমকি দেয়। বলা হয়, চীন সরকারের সাথে এই গ্রুপটি সম্পর্কযুক্ত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য