,

স্বাস্থ্যের নাসিমা সুলতানা করোনা আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার রাতে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।’

‘মহান আল্লাহ এই মহামারী থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন’ যোগ করেন অধ্যাপক নাসিমা সুলতানা।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে ব্রিফ করতেন অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। অবশ্য পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য