,

দেশে সব নির্বাচন স্থগিত করল ইসি

news-image

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, আপাতত আর কোনো নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত। পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ছিল ৩১ মার্চ। ওই পৌরসভায় নির্বাচনের ব্যাপারে আদালতের রায়ও ওই দিনই পাওয়া গেছে। শুধু ওই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল।

উল্লেখ্য, ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বাড়তে থাকায় এসব ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য