,

লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ল

news-image

নিউজ ডেস্ক : লঞ্চ মালিক সমিতির দাবি অনুযায়ী লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এটি কার্যকরের অনুমোদন দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, কেবলমাত্র কেবিনের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর হবে না। যাত্রী ৫০ শতাংশ কমিয়ে আনার বিষয়েও কঠোর নির্দেশনা দেন তিনি।

এর আগে গত বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যাত্রী ৫০ শতাংশ কমিয়ে লঞ্চে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন লঞ্চ মালিকরা।

সে সময় প্রস্তাবটি বিআইডব্লিউটিএ থেকে অনুমোদনের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ১৮ দফার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা মানতে হবে। আগামী অন্তত দুই সপ্তাহ এই নির্দেশনা মানতে হবে।

এতে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। তারই জের ধরে বাস মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতি ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি তোলে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের