,

বাংলাদেশকে ৪০ টন খেজুর দিলো সৌদি সরকার

news-image

নিউজ ডেস্ক : রমজানে ইফতার সামগ্রীর অংশ হিসেবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রায় ৪০ মেট্রিক টন খেজুর দিয়েছে সৌদি আরব সরকার।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন‌। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, খেজুর হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর দিয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ টন। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সৌদিতে আমাদের বিপুল সংখ্যক লোক হজ ও ওমরা করতে যান।’

সচিব আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ৪০ মেট্রিক টন খেজুর, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারেন না, এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য সকল জেলা প্রশাসনের কাছে পাঠাবো। আমরা চাচ্ছি, যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাকদের বলবো, যারা খেজুর কিনতে অসমর্থ্য তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনও অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।’ তিনি বলেন, ‘এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সৌদি আরবের প্রতিনিধি আহমেদ বিন হাসান হামাদি বলেন, ‘আপনারা সকলেই জানেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। এর নিদর্শন স্বরূপ সামান্য কিছু খেজুর আজকে আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইসলামিক অ্যাফেয়াসের দায়িত্বশীল প্রধান হিসেবে অফিসিয়ালি এই খেজুর হস্তান্তর করলাম। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য