,

তবে কী প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে সুস্মিতার?

news-image

অনলাইন ডেস্ক : প্রেমিক ​রোহমান শলের সঙ্গে কি সুস্মিতা সেনের বিচ্ছেদ হয়ে গেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে এমন গুঞ্জন তৈরি হয়েছে। ঠিক কী লিখেছেন সুস্মিতা সেন?

নিউ ইয়র্কের ম্যারেজ ও ফ্যামেলি থেরাপিস্ট হিসাবে পরিচিত ভিয়েনা ফারাওন’র কিছু উক্তি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ”অজ্ঞাত কারণে আমাদের জীবনে কিছু জিনিসের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যতক্ষণ না আমরা সচেতনভাবে সেগুলি ভেঙে ফেলি। অভিজ্ঞতা থেকে বলছি, আমরা প্রত্যেকেই নিজেদের আঘাত সারিয়ে ফেলার শক্তি নিয়ে জন্মাই। আমরা যতক্ষণ না এই বিষয়গুলি নিয়ে সচেতন হব, অভ্যাসবশতই আমরা এগুলির পুনরাবৃত্তি ঘটাতে থাকব। এই বিষয়গুলি আমাদের ভেঙে ফেলার আগে এই অভ্যাসগুলিকে আমাদের ভেঙে ফেলা উচিত।”

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুস্মিতা। তবে প্রথম থেকেই অভিনেত্রী নিজের এই সম্পর্কের কথা লুকাননি। এমনকি সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশাসহ পরিবারের অন্যান্যদের সঙ্গেও রোহমানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তবে কী এমন ঘটল সুস্মিতা-রোহমানের মধ্যে?

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য