,

ফের ফিল্মফেয়ার জয়ার হাতে

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী হিসেবে এপার বাংলার মতো ওপারেও সমান জনপ্রিয় জয়া আহসান। দ্বিতীয়বারের মতো টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের পেলেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। ২০১৯ সালের টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

গতকাল বুধবার রাতে জমজমাট আয়োজনে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০।

ফিল্মফেয়ার পুরস্কারকে বলা হয় ভারতের অস্কার! ২০১৮ সালে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জনপ্রিয় ও সমালোচক দুই ক্যাটাগরিতেই ‘বিসর্জন’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার জিতেন তিনি।

এবারে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ জাহান রিজেন্সী) এবং শুভশ্রী গাঙ্গুলী (পরীণিতা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছেন ‘জ্যেষ্ঠপুত্র’র নির্মাতা কৌশিক গাঙ্গুলী।

এর আগে গত সোমবার প্রকাশ করা হয় মনোনীতদের নাম। এতে রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহার (সোয়েটার) সঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া মনোনয়ন পান ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য।

মনোনয়নে শ্রেষ্ঠ সিনেমার তালিকায় ছিল ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, ‘সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা’।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়ন পান বীর চ্যাটার্জি, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য