,

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে জন কেরি ঢাকায় আসছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনেতাদের নিয়ে আগামী ২২ এপ্রিল জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। আগামী ৯ এপ্রিল তিনি ঢাকা আসবেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্র্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার তিনি বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি। প্রধানমন্ত্রী পদাধিকার বলে এই দায়িত্ব পালন করে থাকেন। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে জলবায়ু ইস্যুতে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের আমন্ত্রণ জানাতে জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর হবে কয়েক ঘণ্টার। ৪০টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য