,

বিএনপির চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাজশাহীর আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. সাইফুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।

অপর দুই নেতা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে দলটির নেতা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এমন অভিযোগে গত ১৬ মার্চ রাজশাহী নগর আওয়ামী লীগের আইন সম্পাদক মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রাজপাড়া থানাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

আজ বুধবার রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য