,

সুবর্ণজয়ন্তী কলঙ্কিত করতেই হেফাজতের নাশকতা : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৩১ মার্চ) সকালে সিএমএইচ-এ আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান আইজিপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেয়া হয়নি বিষয়টি এমন নয়, যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে। যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জেলায় হেফাজতে ইসলামের একাধিক সহিংস বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ৩৪টি মামলায় ৩০০ চিহ্নিত ব্যক্তিসহ প্রায় ২০ হাজার লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে কোনো মামলায় হেফাজতের শীর্ষ নেতাদেরকে আসামি করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য