,

ব্রাজিলে একদিনে রেকর্ড ৩৭৮০ মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারি বিধ্বংসী রূপ নিয়েছে ব্রাজিলে। করোনার দ্বিতীয় ঢেউয়ে রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। দেশটিতে একদিনেই মারা গেছেন তিন হাজার ৭৮০ জন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর আনাদোলুর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রাজিলে তিন হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৬৪৬ জনে।

আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন। এতে করে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল এক কোটি ২৬ লাখ ৫০ হাজারে।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ১১ লাখ মানুষ করোনা থেকে সেরে উঠেছেন।

২১৩ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে যুক্তরাষ্ট্রের পরই বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনা মহামারিতে।

এদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে তিন হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে তিন লাখ ১৭ হাজার ৯৩৬ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৮৩ জন। আর মোট সংক্রমণ ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৫ লাখ ৪২ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল চার লাখ ৪৫ হাজার।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৮৬৬ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল সাত হাজার ৫৯৫ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৩৯ লাখ সাড়ে ২৩ হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য