,

আবারও মিউজিক ভিডিওতে মাশরাফি

news-image

বিনোদন প্রতিবেদক : মিউজিক ভিডিওতে আবারও অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। এবার তাকে দেখা যাবে বিশ্ব অটিজম সচেতনতা দিবসকে সামনে রেখে নির্মিত ‘সব্বাই সবার মতনই’ শিরোনামে বিশেষ একটি গানে। এটি গেয়েছেন পাওয়ার ভয়েস’খ্যাত গায়ক এ আই রাজু। আর গানটির কথা ও সুর করেছেন ভারতীয় সংগীতশিল্পী রূপম ইসলাম।

এ আই রাজু বলেন, ‘দেশে অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে অধিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নেই। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদা সম্পন্ন শিক্ষার্থীগণ অভিনয় করেছেন। সুর আর গানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি যে, যথাযথ সহযোগিতা পেলে কারও জন্যই কোনো কাজ অসাধ্য থাকে না।’

তিনি জানান, ড্রামা আকারে নির্মিত এই ভিডিওতে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি আরও অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সমাজসেবী বিপাশা হায়াত। কাজটিতে সহযোগিতা দিয়েছে প্রেরণা ফাউন্ডেশন, ওয়ান কালচার ফাউন্ডেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও অটো ক্রপ কেয়ার। হসপিটালিটি পার্টনার-দ্য ওয়েস্টিন ঢাকা। আর এটি উন্মুক্ত হবে আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে। এ আই রাজুর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি উপভোগ করা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য