,

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলা ও প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও দায়িত্ব পালনকালে ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ সকল সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে এই কর্মসূচি শুরু করা হয়। প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা হেফাজত ইসলামের এই হামলার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন সাংবাদিকরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান শাদাত, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, খ আ ম রশিদুল ইসলাম, মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়দুল হোসেন, সাংবাদিক কল্যাণ ফান্ডের আহ্বায়ক অধ্যাপক এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক মুজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, কসবা
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালি, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়োশনের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মনির হোসেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য