,

অভিনয় ছেড়ে দিলে কৃষিকাজ করবেন ফেরদৌস

news-image

বিনোদন ডেস্ক : চাষাবাদে ভিষণ আগ্রহ জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের। চাষাবাদ এতোই পছন্দ তার যে, অভিনয় ছেড়ে দিলে কৃষক হবেন বলে জানিয়েছেন তিনি।

অবশ্য এটা যে এ অভিনেতার মুখের কথা নয় তা ঝোঝা যায় তার বৃক্ষপ্রেম দেখেই। চাষাবাদের প্রতি তার আগ্রহ দেখে।

রাজধানীতে নিজ জমিতে ইতোমধ্যে সবজি চাষ করছেন ফেরদৌস। বাজার থেকে আর সবজি কিনতে হয় না তাকে। নিজ জমির সবজিই নিয়মিত রান্না হচ্ছে তার বাড়িতে।

রাজধানীতে তিনশ ফিট এলাকায় জমি কিনে সেখানে সবজির বাগান করেছেন ফেরদৌস। সে মাটিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ নানা রকম সবজির চাষ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত ফেরদৌস। যে কারণে আবেগীকণ্ঠে বললেন, ‘শুটিংয়ে সারা দেশ যখন ঘুরি তখন কোন এলাকায় কী ফল-ফসল হচ্ছে আমি খেয়াল করি। আসলে কালচার আর এগ্রিকালচারের মধ্যে একটা যোগাযোগ আছে। দুটোই সৃজনশীল কাজ।অভিনয়ের মতো কৃষিকাজেও আমার দারুণ ঝোঁক। আমি তো বলি, ভবিষ্যতে যদি আমি পেশা বদল করি, তাহলে কৃষিকাজই করব।’

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন ফেরদৌস।

ফেরদৌস আরো বলেন, ‘কৃষি হতে যাচ্ছে আমাদের পরের প্রজন্মের প্রধান ব্যবসা। আগে পথেঘাটে আমড়া-পেয়ারা বিক্রি হতো। সেদিন ঢাকার বাইরের এক মফস্বল এলাকায় দেখলাম ক্যাপসিক্যাম, স্ট্রবেরি বিক্রি হচ্ছে। এর কৃতিত্ব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ কাজে বড় ভূমিকা রেখেছেন আমাদের কৃষকেরা। সম্প্রতি সিনেমার শুটিংয়ে ঠাকুরগাঁও গিয়ে দেখলাম, নৌবাহিনীর এক কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়ে কয়েক একর জমিতে আলু চাষ করছেন। ’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য