,

স্টাইলে পরিবর্তন করে মাহি বললেন কেমন লাগে

news-image

বিনোদন প্রতিবেদক : নিজের স্টাইলে পরিবর্তন আনাটা যেন নায়ক-নায়িকাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। হয়তো এমন রীতি মেনেই ভ্রু কেটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার নতুন এ লুকের বেশকিছু ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেন তিনি। ‘আয় হায় করসি কি আমি! কেমন লাগে?’ ক্যাপশনে পাঁচটি ছবি আপলোড করেন মাহি।

ভ্রু’র এক কোণায় স্টাইল করে কাঁটা দেখে অনেক ভক্ত-অনুরাগী ভাবছেন নানান ভাবনা। মন্তব্যের ঘরে লিখছেন অনেকেই। দুই ঘণ্টা আগে আপলোড করা এ পোস্টে ১৮ হাজারেরও অধিক রিয়াক্ট পড়েছে।

ঢাকাই চলচ্চিত্রে এন্ট্রি করেই দৃষ্টি কেড়েছিলেন মাহি। পুরো নাম শারমিন আকতার নিপা। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য