,

বিচারক-আইনজীবীদের পরতে হবে সাদা শার্ট-সাদা শাড়ি

news-image

নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে মামলা পরিচালনার সময় বিচারক ও আইনজীবীদের সাদা শার্ট ও সাদা শাড়ি পরিধান করতে হবে। আদালতের প্রচলিত পোশাক কালো কোর্ট ও কালো গাউন পরা যাবে না।

সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার এই তথ্য জানান, সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান।

গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, ‘পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ ক্ষেত্র মতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।’

kalerkantho

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য