,

কিয়স্ক মেশিনে কৃষকরা পাবেন আগাম আবহাওয়াবার্তা

news-image

কেশবপুর (যশোর) সংবাদদাতা : কেশবপুরে কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে স্থাপন করা হয়েছে ‘কিয়স্ক’। এই ডিজিটাল মেশিনের মাধ্যমে দৈনিক আবহাওয়া সংক্রান্ত তথ্য সরাসরি জানা যাবে। কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্পের মাধ্যমে কিয়স্ক মেশিনটি উপজেলা কৃষি অফিসে সরবরাহ করা হয়েছে। সম্প্রতি কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ওই কিয়স্ক মেশিন প্রদর্শনীতে আনা হয়।

উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা জানান, কিয়স্ক মেশিনের সাহায্যে কৃষকরা অগ্রিম বৃষ্টিপাত, তাপমাত্রা, বন্যা, খরা বিষয়ের হালনাগাদ তথ্য জানতে পারবেন। এ মেশিন দ্বারা আবহাওয়া সংক্রান্ত সকল তথ্য পেয়ে কৃষকরা সে অনুযায়ী কৃষি পরিকল্পনা করতে পারবেন। এর ফলে ফসলের উৎপাদন বাড়বে, উৎপাদন ব্যয় কমবে এবং আবাদে ক্ষতির ঝুঁকিও কমবে।

এই অত্যাধুনিক কৃষি ‘কিয়স্ক’ মেশিনটি সম্প্রতি উপজেলা কৃষি অফিসে আনা হয়েছে, যা কেশবপুরে প্রথম। এছাড়া এ মেশিন থেকে সরাসরি ব্লক পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের সরবরাহকৃত ট্যাবে বিভিন্ন তথ্য সরবরাহ করা যাবে। মেশিনটি সর্বসাধারণের জন্য উপজেলা কৃষি অফিসে চালু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য