,

চুমুর দৃশ্যে যে কারণে অনীহা ঐশ্বরিয়ার

news-image

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে অপরাহ উইনফ্রের জনপ্রিয় টক শোতে অতিথি হয়ে এসেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। ‘বহু বছরের ক্যারিয়ার, তবুও পর্দায় কেন চুমুর দৃশ্যে দেখা যায় না?’, ঐশ্বরিয়াকে এমন প্রশ্নই করেছিলেন অপরাহ উইনফ্রে। তবে বিব্রত না হয়ে দারুণ উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

অপরাহ উইনফ্রের প্রশ্ন শুনে প্রথমে কিছুক্ষণ হেসেছেন ঐশ্বরিয়া। এরপর বলেন, ‘চুম্বন আমাদের কাছে একটা আবেগ যা আমরা জনসমক্ষে করা পছন্দ করি না।’

এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘পশ্চিমা দেশের মতো সবকিছুই ক্যামেরার সামনে হয় না ভারতে। এমন নয় যে গ্রহণযোগ্যতা পায় না, বিষয়টির প্রয়োজনই নেই। ভারতের বহু দর্শক মনে করেন এটা অপ্রয়োজনীয়। একটি ছেলে ও মেয়ের পরিচয় হয়, প্রেমে পড়ে, চুমু খায়। ভারতে এ ক্ষেত্রে একটি গান হয়, ঘনিষ্ঠ হতে দেখা যায়, এরপর ‘কাট’। তারপর আবার পাহাড়ের মাঝে নাচতে ও গাইতে দেখানো হয়।

শারীরিক ঘনিষ্ঠ দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্য ছিলেন না বলে হলিউডের বহু স্ক্রিপ্ট তিনি ছেড়ে দিয়েছিলেন। অভিষেকের সঙ্গে বাগদান হয়ে যাওয়ার পর ২০০৬ সালে ‘ধুম টু’ ছবিতে হৃতিকের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেন ঐশ্বরিয়া। বিষয়টি নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। বচ্চন পরিবারও দৃশ্যটি মেনে নিতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য