,

বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : নতুন নতুন স্ট্রেইনের কারণে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে মহামারী পরিস্থিতির অবনতি হয়েছে। টিকাদানের জোর প্রচেষ্টার মধ্যেও বিশ্বে করোনায় মৃত্যু ২৮ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় প্রাণহানি ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪ লাখ ৪৩ হাজার ৫৯৮ রোগী শনাক্তে মোট সংক্রমণ ১২ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৫৯ হাজার ৭০৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ ৩৪ হাজারে। আরও ৬৩৯ মৃত্যুতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়া ভারতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজারে। আরও ২৬৬ মৃত্যুতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ১৪৭ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য