,

কিশোর গ্যাংয়ের বলি নবম শ্রেণির ছাত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাতে রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাজু ও সোহেল নামে আরও দুজন আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে মিল ব্যারাকে কাজীটোলায় থাকত সে।

হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানায়, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুজন চিহ্নিত সন্ত্রাসীর আশ্রয়ে একটি দল সক্রিয় রয়েছে। কয়েক দিন আগে এই দলের সঙ্গে অনন্ত ও তার বন্ধুদের ঝগড়া হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে দুটি দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অনন্তের পেটে একাধিক ছুরিকাঘাত করে বিরোধী পক্ষ। এতে সে জ্ঞান হারায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খান জানান, দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য