,

ছেলের বউয়ের প্রশংসায় ওমর সানি

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন গত ২৬ মার্চ বিয়ে করেন। বিয়ের দুই দিন পর সোমবার রাতে ছেলের বউয়ের প্রশংসা করে একটি ভিডিও পোস্ট করেছেন শ্বশুর ওমর সানী।

ভিডিওতে তিনি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলো ২৬ তারিখে। আমাদের খুব ইচ্ছে ছিলো বিশেষ ওই দিনেই ফারদিনের বিয়ে হবে। হয়েছেও তাই। আল্লাহপাক সেটা কবুল করেছেন। সাদিয়া রহমান আয়েশার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠান হওয়ার কথা ছিলো ৯ তারিখে। কিন্তু আমার বিয়াইয়ের অসুস্থতার কারণে সেটা পিছিয়ে গেছে। অনুষ্ঠান হবে ঈদের পরে। আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম ভালো মনের অধিকারী একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে এসেছে। আপনারা সবাই ফারদিন ও আয়েশার জন্য দোয়া করবেন।’

জানা যায়, ওমর সানীর পূত্রবধু কানাডা প্রবাসী আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায় হলেও পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় হয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য