,

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে অর্ধেক জনবলের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছে সরকার। বাকি ৫০ ভাগ বাসা থেকে ডিজিটাল মাধ্যমে অফিসে যুক্ত থাকবেন। আজ মঙ্গলবার শবেবরাতের ছুটি থাকায় বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বা বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল নিয়ে চালাতে হবে। গর্ভবতী, অসুস্থ, ৫৫ বছরের বেশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে হবে।

এ বিষয়ে সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‌গতবার প্রথমে ২৫ ভাগ করলেও পরে ৫০ ভাগ করা হয়েছিল। এবারও ৫০ ভাগ জনবল নিয়ে অফিস, কলকারখানা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত থাকবে। বাকি জনবল বাসা থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অফিসে সংযুক্ত থাকবে।

গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করে কাজ যুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। জুমের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা যুক্ত থাকবেন বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, মঙ্গলবার সরকারি ছুটি। তাই উপস্থিতির বিষয়টি পরবর্তী ওয়ার্কিং ডে (কার্যদিবস) থেকে আমরা চালু করব। চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা সিদ্ধান্তগুলো মেনে চলব। তারপর আমরা দেখব অবস্থা কী। পরে আমরা সিদ্ধান্ত দেব।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ২০২০ সালের ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ কারার নির্দেশনা দেয়া হয়েছিল। সংক্রমণ কমে আসায় পরে সেটি উঠিয়ে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য