,

দিল্লিতে ৭৬ বছর পর সর্বোচ্চ তাপমাত্রা

news-image

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লি যেন আগুনের তাপে পুড়ছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। ৭৬ বছর পর এই প্রথম মার্চ মাসে দিল্লিতে এত গরম পড়লো। এর আগে ১৯৪৫ সালের ৩১ মার্চ দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠেছিল।

দিল্লির তাপমাত্রা নথিভুক্ত করার কেন্দ্র সফদরজঙ্গের অফিস জানিয়েছে, এদিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া অফিসের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ১৯৪৫ সালের ৩১ মার্চের পর মার্চ মাসে এটাই দিল্লির সবচেয়ে গরম দিন। ওইদিন রাজধানীতে তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সোমবার নজাফগড়ে ৪১.৮, নারেলায় ৪১.৭, পিতমপুরায় ৪১.৬ ও পুসায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের চেয়েও ৩ ডিগ্রি বেশি।

এদিকে দিল্লিবাসীর জন্য এখন থেকেই লু-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি বেশি। ইতোমধ্যেই পুরো দিল্লিজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য