,

মৌসুমী-সানির ছেলের বিয়ে সম্পন্ন

news-image
নিজস্ব প্রতিবেদক : ছেলে ফারদীন এহসান স্বাধীনের বিয়ে নিয়ে কয়েকদিন আলোচনায় ছিল ওমর সানী-মৌসুমী পরিবার। গণমাধ্যম থেকে ফিল্মপাড়ার বিভিন্ন অলিতে গলিতে শোনা গেছে স্বাধীনের বিয়ের কথা। প্রথমে বিষয়টি ওমর সানী অস্বীকার করলেও মৌসুমী সংবাদমাধ্যমে স্বীকার করেছেন।
সম্প্রতি ফারদীন এহসান স্বাধীনের বিয়ে সম্পন্ন হয়েছে। ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ফারদীন নিজেই। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্টস।
ওমর সানি আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। আমাদের এখন চারজনের পরিবার৷ সবার কাছে দোয়া চাই আমার পুত্রের নতুন জীবনের জন্য।’
স্বাধীনের বউ সাদিয়া রহমান আয়েশা। কানাডা প্রবাসী আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায় হলেও পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।
এর আগে মৌসুমি গণমাধ্যমে জানিয়েছিলেন, ৫ এপ্রিল স্বাধীনের গায়ে হলুদ। ৯ এপ্রিল বিবাহত্তোর সংবর্ধনা। এর মাঝে সম্পন্ন হবে আকদ।
সানি-মৌসুমীর ২৫ বছরের সংসারে ছেলে ফারদীন ছাড়াও ফাইজা নামের এক মেয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য