,

মামুনুল হককে গ্রেপ্তারে আল্টিমেটাম

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকসহ নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ। ওই সময়ের তাদের গ্রেপ্তার করা না হলে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেয় তারা।

মানববন্ধনে নেতা-কর্মীরা জানান, হেফাজতের বিক্ষোভে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাধিক প্রতিকৃতি ভাঙচুরসহ সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব নাশকতার কারণে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার করার জন্য সময় বেঁধে দিয়েছে ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ। অন্যথায় আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো নাশকতাকে সমর্থন করে না। হেফাজত যেভাবে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে ইসলাম প্রচার করতে চাইছে, তা কেউই সমর্থন করে না। আমাদের দাবি, দ্রুত অভিযুক্তদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে যেন বিচার সম্পন্ন করা হয়।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য