,

ফেইসবুক কবে খুলবে বিটিআরসি ‘বলতে পারছে না’

news-image

অনলাইন ডেস্ক : প্রায় তিন দিন ধরে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কবে খুলে দেওয়া হবে তা এখনই বলতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশন-বিটিআরসি।

বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সোমবার বিবিসিকে এ কথা বলেছেন।

এর আগে ফেসবুকের পক্ষ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা। বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে। আশা করছে, দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে।

তবে এর পর দুদিন পরেও পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। অনেকেই ফেইসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোনো আপডেট। ভালোভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও।

এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এ রকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেইসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

এ বিষয়ে বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে তিন দিনে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য