,

সাধারণ ছুটির চিন্তা নেই সরকারের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা জারি করা হলেও সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব নির্দেশনা সাংবাদিকদের পড়ে শোনান।

সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

‘আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য