রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় বিএনপি জড়িত : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে তাদের উস্কানি দেয়ার তথ্য প্রমাণ পেয়েছে।

ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সোমবার এসব কথা বলেন। তিনি রাজধানীর সরকারি বাসা থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিস্কার।

তিনি বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি বিএনপি আবারও শুরু করছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে।

তিনি এসব দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান।

তিনি বলেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা,সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের