,

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে সোমবার সকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ  আনোয়ার হোসেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত 
স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামাী ৭  কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। উল্লেখ্য রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য