,

‘মমতার জন্যও এত করি না’, ক্ষুব্ধ হয়ে বললেন নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে গিয়ে নেতাকর্মীদের ওপর ক্ষুব্ধ হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান।

কড়া রোদের মধ্যে ঘণ্টাখানেক প্রচার চালানোর পরও দলীয় কর্মীরা তার কাছে আরও বেশি সময় রেগে যান অভিনেত্রী।

এক পর্যায়ে নুসরাত বলেই ফেলেন, দলীয় প্রার্থীর প্রচারে এসে যে সময় দিয়েছেন তা তিনি মুখ্যমন্ত্রী মমতার জন্যও করেন না।

আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান অভিনেত্রী নুসরাত। কড়া রোদের মধ্যেও এক ঘণ্টার ওপর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি।

তারপরও আরও আরও বেশি সময় তাকে প্রচার করার অনুরোধ করলে বেঁকে বসেন অভিনেত্রী।

দলীয় কর্মীদের সঙ্গে নুসরাতের কথোপকথনের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসোতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে। কিন্তু নুসরাত সাফ জানিয়ে দেন, আর পারবেন না তিনি। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান।

এ সময় তাকে রেগে যেতে দেখে, হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান দলীয় কর্মীরা। পাশ থেকে ‘ঠিক আছে’ বলতেও শোনা যায় কয়েকজনকে।

তবে তাতেও থামেননি নুসরাত। বরং কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর নামতে নামতেই বলেন, ‘‘এক ঘণ্টার ওপর র‌্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য