,

নিউজিল্যান্ডের চেয়েও সুন্দর বাংলাদেশের স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলো আমাদের বাংলাদেশের স্টেডিয়ামের মতো এতো সুন্দর স্টেডিয়াম নয়, তাদের চেয়েও অনেক সুন্দর আমাদের স্টেডিয়াম। আমাদের স্টেডিয়ামগুলোতে সুন্দর সেড, সুন্দর গ্যালারি, অনেক সুন্দর মাঠ রয়েছে। আমরা যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি তা আন্তর্জাতিকমানের স্টেডিয়ামের চাইতে কোন অংশে কম নয়।

রবিবার বিকালে জামালপুরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুইটি স্টেডিয়াম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম এবং মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জামালপুর পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।

সূত্র ; বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য