,

রংপুরে করোনা মোকাবেলায় অবদান,সম্মাননা পেলেন ৫ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনাভাইরাস মহামারিকালে অসামান্য অবদান রাখায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৫ জনকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন কর্মসূচির আওতায় রংপুর জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

রবিবার দুুপুরে রংপুর টাউন হল চত্বরে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. এস এম নুরুন্নবী, গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ।সংবর্ধনা প্রদানের আগে ‘রুপকল্প ২০৪১, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (ঢাকা) সচিব মো. রেজাউল আহসান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের ইবনে তাহের।

আলোচক ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, মাহিগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ড. নাসিমা আকতার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক।

সেমিনার ও আলোচনা পর্ব শেষে করোনা মোকাবেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিগণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য