,

হরতালে রংপুরে জনজীবনে প্রভাব পড়েনি

news-image

রংপুর ব্যুরো : হেফাজতে ইসলামের ডাকা হরতালে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে জনজীবনে কোন প্রভাব পড়েনি। নিত্যদিনের মতো সকল কর্যক্রম ছিলো স্বাভাবিক।রোববার সকাল থেকেই দোকান পাট ও অফিস আদালত খোলা ছিল। আন্ত ঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে সব ধরনের যান চলাচল করেছে। ট্রেন যোগাযোগ ব্যবস্থাও চালু ছিল। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।

নগরীর জাহাজ কোম্পানির মোড়, পায়রা চত্বর, স্টেশন বাজার, কাচারি বাজার, মর্ডাণ মোড়, পার্কের মোড়, টার্মিনাল ও মাহিগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।এদিকে, দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরতালবিরোধী শ্লোগান দেয়। তবে হেফাজতের পক্ষ থেকে কোন ধরণের কর্মসূচী পালন করতে দেখা যায়নি।

এদিকে গতকাল শনিবার বিকেলে সম্মিলিত কওমি মাদরাসা পরিষদের রংপুর জেলা শাখার ব্যানারে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ করা হলেও রবিবার তাদের মাঠে দেখা যায়নি।
রংপুরের হেফাজত ইসলামের নেতা মুফতি ইউনুস আলী গণমাধ্যমকে জানান, আমরা হরতালের কর্মসূচি দিয়েছি। পরবর্তী কর্মসূচি নির্ধারণে আমরা জরুরি বৈঠকে বসেছি। এখন কিছু বলা যাবে না।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ আহমেদ বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য