,

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামেরর ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা। আজ রোববার সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করা হয়। চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি, পটিয়া সার্কেল) তারিক রহমান এ তথ্য জানান।

এএসপি তারিক বলেন, হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজতের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ আছে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরত কর্মীদের ওপর হামলা এবং ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। একই ঘটনায় গতকাল শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। হেফাজতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও একে যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য