,

লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের পল্টনে অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও সরকার–সমর্থকদের হামলায় হতাহতের ঘটনায় রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হরতালের সমর্থনে পল্টন মোড়ে সকালে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে লাঠিসোটা হাতে মিছিল বের করেন তারা।

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং এর আশপাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নিয়েছেন। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখনও অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখার সময় দুপুর আড়াইটা পর্যন্ত পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন হেফাজত নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হেফাজতকর্মীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অবস্থান নিলে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা মিছিল করেন। বেলা সোয়া ১১টার দিকে হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বায়তুল মোকাররমের উত্তর গেটে আসেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান