,

হরতাল নিয়ে যা বললেন আজহারী

news-image

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে পুলিশের সাথে সংঘর্ষে হেফাজতে ইসলামের ৫ কর্মী নিহতের প্রতিবাদে সারা দেশে চলছে হরতাল। মহাসড়কগুলোতে মাদরাসার ছাত্ররা অবরোধ করে বিক্ষোভ করছে। কোথাও কোথাও আগুন দিয়ে চলছে বিক্ষোভ।

দেশের এই পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। রাজপথ এবং মহাসড়কগুলো এখন দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রণে। তবে পুলিশ ভাইয়েরাও রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা হুকুম পালন করছে। তারাও আমাদের ভাই। অনিচ্ছা থাকার পরেও শুধুমাত্র চাকরির জন্য তাদের কাজ করতে হয়।

মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আলহামদুলিল্লাহ.. দেশব্যাপী শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাজপথ আর মহাসড়কগুলো দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রনে।

আরও পড়ুন … স্মার্টফোনের ব্যাটারি জিভে ঠেকাতেই প্রাণ গেল কিশোরের
সারাদিন পুলিশ ভাইয়েরাও আপনাদের পাশেই রাস্তায় দাড়িয়ে থাকবে। ওনারা জাস্ট হুকুম বাস্তবায়নকারী। ওনারাও আমাদের ভাই। চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ ওনাদের করতে হয়।

সারাদিন রাস্তায় যেহেতু একসাথেই কাটাবেন। এই সুযোগে ওনাদের কিছু দা’ওয়াহ দিন। ওনাদের সাথে কথা বলুন। ওনাদেরকে জানান— ইমান কি এবং কুফর কি? কি করলে কোনটা অর্জিত হয়? আর, কোনটা বিসর্জন হয়।

“আর আপনি তাদের উপদেশ দিতে থাকুন, নিশ্চই বিশ্বাসীরাই উপদেশে উপকৃত হয়”। [সূরা যারিয়াত, আয়াত: ৫৫]

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য