,

এমা স্টোন মাতৃত্বের স্বাদ পেলেন

news-image

অনলাইন ডেস্ক : এমা স্টোন ও তার স্বামী ডেভ ম্যাককারির সংসারে এখন খুশির বন্যা বইছে। সম্প্রতি সন্তানের মা হয়েছেন এ হলিউড অভিনেত্রী। তবে ছেলে নাকি মেয়ে— নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সূত্রের বরাত দিয়ে ইউএস উইকলি জানায়, ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা।

এখনো আনুষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানাননি অভিনেত্রী। এর আগে জানুয়ারি মাসে এই সংবাদমাধ্যমকেই একান্ত সাক্ষাৎকারে মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী।

সেই সপ্তাহেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবি।

ওই দিন বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলসে কালো টপ আর জিনসে লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী।

মাতৃত্ব নিয়ে ৩২ বছর বয়সী এমা এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, “বয়স বাড়বার সঙ্গে সঙ্গে জীবন সম্পর্কে, সন্তান সম্পর্কে আমার ধারণা বলছে। শিগগিরই আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চাই।”

২০১৬ সালে এমা ও তার স্বামী ডেভের প্রথম আলাপ। একটি নাইট লাইভ হোস্ট করছিলেন এমা, এবং অনুষ্ঠানের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ।

এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ সহশিল্পী অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন এমা। পাঁচ বছরের প্রেম ২০১৫ সালে ভেঙে যায়।

২০১৯ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি, পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন। আর বছর ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হলেন এই দম্পতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য