শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল বিভাগে ইরফান সেলিমের জামিন স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

ইরফান সেলিমের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আনা আবেদনের শুনানি নিয়ে রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। আর ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

গত ১৮ মার্চ একটি হাইকোর্ট বেঞ্চ ইরফান সেলিমকে এই মামলায় জামিন দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে আজ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

গত বছরের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধরের অভিযোগ ওঠে ইরফান ও তার সহযোগীর বিরুদ্ধে।

ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। সে মামলায় ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

তবে নৈতিক স্খলনজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা