,

চলতি বছরে ভারতে করোনায় রেকর্ড ৩১২ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : নতুন স্ট্রেইন আর দ্বিতীয় ঢেউয়ে ভারতে ক্রমেই খারাপ হচ্ছে করোনা মহামারী পরিস্থিতি। দেশটিতে একদিনে ৩১২ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে সর্বোচ্চ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬২ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত অক্টোবর মাস থেকে করোনা আক্রান্তের দৈনিক বৃদ্ধির সংখ্যায় যা সর্বোচ্চ বলে জানিয়েছে আনন্দবাজার। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখে।

ভারতে গত বছরের ১৬ অক্টোবর শেষবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৩ হাজারের বেশি। মার্চের শেষে প্রায় সেই সংখ্যা ছুঁয়ে ফেলল সংক্রমণ।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। ২০২১ সালে প্রথমবার করোনায় মৃত্যুর সংখ্যা ৩১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ২০২০ সালের ডিসেম্বর মাসের দৈনিক মৃতের সংখ্যায় এতটা বৃদ্ধি দেখা যায়নি। ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৫২ জনে দাঁড়িয়েছে।

ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৩১০ জন। সোমবার এই সংখ্যা ৫ লাখের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য