,

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

news-image

আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে হেফাজতের নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি তালশহর এলাকায় আসার পর হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছুড়ে।

এর ফলে নিরাপত্তাজনিত কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সোনারবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলছে। হরতালের কারণে জেলা শহরেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন হরতালকারীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য