,

বিবিসির এশিয়ান নেটওয়ার্কে সেরা নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেল বছরব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে নতুন প্রজন্মের প্রায় ৫০ জন তরুণ-তরুণীদের কথা। যাদের সবাই বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যুক্ত। এই তালিকায় আছেন বাংলাদেশি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই উদযাপনে তাদের মূল ফোকাস ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রজন্মের কাজ ও সাফল্যকে তুলে ধরা। সেসঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের মতামত এবং তাদের বাংলাদেশি ঐতিহ্যকে তারা কীভাবে দেখে, তা তুলে ধরা।

এদিকে, নুসরাত ফারিয়া দেশে থাকলেও এই তালিকায় যুক্ত হওয়ার কারণ ইউনিভার্সিটি অব লন্ডনে তার পড়াশোনা। তিনি এই বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ‘এটা সত্যিই খবুই সম্মানের। এ আয়োজনে অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-তরুণী যুক্তরাজ্যে বসবাসকারী। সফল এই উদীয়মানদের কাতারে আমার নামটি রাখাতেও সম্মানিত বোধ করছি।’

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বলেন, ‘আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই। আমরা চাই বিশ্ববাসীকে তাদের কাহিনি শোনাতে, যাতে ৫০ বছর পরেও সেই সংগ্রামের দিনগুলোর কথা বিশ্বের মানুষ জানতে পারে।’

তরুণ-তরুণীদের বিশেষ এই অনুষ্ঠানমালার শুরু হয়েছে গত ২২ মার্চ। শুরুটা হয় র‍্যাপ ও বাংলা হিপ-হপ সংগীতের পথিকৃৎ শিল্পী অনিক খানের সঙ্গে এশিয়ান নেটওয়ার্কের একটি বিশেষ সাক্ষাৎকার দিয়ে।

এই অনুষ্ঠানে আরও আছেন নৃত্যশিল্পী আকরাম খান, কৌতুকাভিনেতা আলী শাহআলম (মঞ্চে পরিচিত আলী অফিসিয়াল নামে), ব্রিটিশ টিভি শেফ ও টিভি উপস্থাপক নাদিয়া হুসেন, এমপি রুশনারা আলি, গায়ক মামজি স্ট্রেঞ্জারসহ (আসল নাম মুহাম্মদ মুমিথ আহমেদ) আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য