,

যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। আধাঘণ্টার মধ্যেই ওই বাসে লাগা আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে, শনিবার দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য