শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক বেকারদের ২ হাজার কোটি টাকা দিচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। যা টাকার অঙ্কে ২ হাজার ১২৫ কোটি। এই টাকা দিয়ে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি করে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা হবে। বিশ্বব্যাংকের থার্ড প্র্যাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের তৃতীয় কিস্তি হিসেবে অর্থ দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শনিবার (ওয়াশিংটন সময় ২৬ মার্চ) বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণের এই কিস্তি অনুমোদন করা হয় বলে জানায় বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান। গত কয়েক বছরে বাংলাদেশে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তবে কর্মসংস্থানের গতি কম। বিশেষ করে উৎপাদন খাতে এই প্রবণতা বেশি দেখা গেছে। তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থে করোনায় ক্ষতিগ্রস্ত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

করোনা সংকটের কারণে শ্রমজীবীদের অনেকেই বেকার হয়ে পড়েছেন কিংবা তাদের আয় কমে গেছে। বিশ্বব্যাংক তাদের এই সংকট কাটাতে সহায়তা করবে। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের ছোট ছোট উদ্যোক্তাদের সহায়তা করবে, যাতে ওই সব প্রতিষ্ঠান তাদের কর্মীদের মজুরি দিতে পারে। এভাবে বিশ্বব্যাংকের টাকায় ৫০ লাখ শ্রমজীবীর চাকরির অনিশ্চয়তা কাটবে। বিশ্বব্যাংকের টাকায় দেশের ব্যবসায় শুরু করতে খরচ কমানোর কাজে লাগানো হবে। এ ছাড়া শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করতে নানা সংস্কারমূলক কাজেও ব্যবহার করা হবে বিশ্বব্যাংকের অর্থ।

কর্মসংস্থান উন্নয়ন–সংক্রান্ত ঋণ কর্মসূচির মাধ্যমে মোট ৭৫ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। মোট তিন কিস্তির মধ্যে তৃতীয় বা শেষ কিস্তির ২৫ কোটি ডলার অনুমোদন দিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের কর্মসংস্থান উন্নয়ন–সংক্রান্ত ঋণ কর্মসূচির মাধ্যমে মোট ৭৫ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। মোট কিস্তিতে এই অর্থ দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা