,

বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের বিক্ষোভ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান জামিল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুহিত খানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।

সমাবেশে বক্তারা রবিবারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।
এদিকে পল্টন মোড় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায়ও গতকাল পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতদের তিনজনই হাটহাজারী মাদরাসার ছাত্র। এসব সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ শতাধিক ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য