,

না ফেরার দেশে সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। আজ শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রয়াত মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা।

১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য (এমপি) ছিলেন। ১৯৬২ সালের ১২ ডিসেম্বর তিনি উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য