শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে তিন মাদ্রাসা শিক্ষার্থীসহ চারজন নিহতের পর চট্টগ্রামের হাটহাজারীতে থমথমে অবস্থা বিরাজ করছে। আজ শনিবার ফজরের পর থেকে শিক্ষার্থীরা হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সামনে ব্যারিকেড দিয়েছে। ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং উত্তর হাটহাজারী, ফটিকছড়িসহ কয়েকটি অঞ্চলে সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড দেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকেই মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন হাটহাজারী মাদ্রাসার দুই শিক্ষক ও হেফাজতের দুই নেতার সঙ্গে হাটহাজারী থানায় বৈঠক করেছেন।

বৈঠক শেষে মাদ্রাসার শিক্ষক মুফতি জসিম উদ্দিন জানিয়েছেন, হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত, আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু দাবি মেনে নেওয়া হয়েছে।

তবে কোন কোন দাবি মানা হয়েছে তা উল্লেখ করেননি মুফতি জসিম উদ্দিন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন মাদ্রাসা ছাত্রসহ চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এরপর থেকে সড়ক অবরোধ করে রাখেন মাদ্রাসা শিক্ষার্থীরা। পরে রাত পৌনে ১২টার দিকে তারা সড়ক থেকে অবস্থান কর্মসূচি তুলে নেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা