,

দেশে ফিরেই নতুন সিনেমায় মিশা

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৬ মাস যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি দেশে ফিরেই চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। ২৪ মার্চ, বুধবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। মো. ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ নামের সিনেমায় দেখা যাবে তাকে।

সিনেমাটি প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘গত ছয় মাস আমেরিকায় ছিলাম। সেখানে থাকতেই অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু পরিবার, করোনা, ভ্যাকসিন—সব মিলিয়ে ব্যাটে-বলে হচ্ছিল না। আর সব সিনেমায় এখন কাজ করতে হবে বিষয়টি এমন না। যে গল্পগুলো ভালো লাগছে সেগুলোই করছি। ‘রিভেঞ্জ’ সিনেমার গল্পটি ভালো লেগেছে তাই এটিতে চুক্তিবদ্ধ হয়েছি।’

প্রযোজক-পরিচালক ইকবাল বলেন, ‘দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। নায়ক-ভিলেনসহ বেশ কয়েকজন শিল্পীকে চূড়ান্ত করেছি। শিগগিরই নায়িকাকে চুক্তিবদ্ধ করব। আমি একটাই কথা, দর্শকদের ভালো জিনিস উপহার দিতে চাই।’

সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন জিয়াউল রোশান। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রোশান-মিশাকে। আগামী ২০ এপ্রিল থেকে এ সিনেমার চিত্রায়ণ শুরু হবে বলে জানালেন পরিচালক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য