,

ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, উদ্ধারের কথা বলে ফের গণধর্ষণ!

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শামীম হাওলাদার নামের পরিচিত একজনের সঙ্গে দক্ষিণ গাজীপুর গ্রামে ঘুরতে যান ওই নারী। সন্ধ্যার দিকে অন্য তিন যুবককে সঙ্গে নিয়ে শামীম হাওলাদার একটি কলাবাগানে ওই নারীকে গণধর্ষণ করেন। পরে তাকে রাস্তায় ফেলে যান শামীম।

এরপর আরও চারজন যুবক ওই গৃহবধূকে সেখানে একা দেখতে পান। তারা তাকে ভান্ডারিয়া পৌঁছে দেওয়ার কথা বলে আরেকটি কলাবাগানে নিয়ে পুনঃরায় গণধর্ষণ করেন। সেখানে ওই নারী স্থানীয়দের সহায়তায় ভান্ডারিয়ায় ফিরে এসে বিষয়টি পুলিশকে জানায়।

রাতে ওই গৃহবধূ ভান্ডারিয়া থানায় এসে আটজনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলা সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুরের ইব্রাহিম হোসেন (৩২), রব্বানী শিকদার (২৪), মিরাজ খন্দকার (২৩), জাহিদুল ইসলাম তালুকদারসহ (২৫) পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন।

আজ শুক্রবার সকালে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য