,

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে কাটাখালী থানার সামনে এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- রাজশাহীতে কর্মরত সেনাবাহিনীর সার্জেন্ট নূর মোহাম্মদের বোন নাজমা, ভগ্নিপতি ফুল মিয়া, ভাগনে ফয়সাল আহমেদ, ভাগ্নি সামিহা ও সাবিহা। এ ছাড়া নিহত অন্যান্যরা হলেন তাদের আত্মীয়, তাদের পরিচয় জানা যায়নি। তারা সবাই রংপুরের পীরগঞ্জ থেকে সার্জেন্ট নূর মোহাম্মদের বাসায় আসছিলেন।

রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সমকালকে ১৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কাটাখালীতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে রাজশাহীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটির ১১ জন আরোহীই ঘটনাস্থলে মারা যান। এ সময় পাশের একটি লেগুনা ও হানিফ পরিবহনের বাসটির ১৫-২০ জন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও ৬ জনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য