,

বায়তুল মোকাররমের সামনে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই মোবারক হোসেন জানান, জু’মার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে মুসল্লিরা বায়তুল মোকাররমের সামনে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি শান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য